বেনাপোলে ছিনতাইবাজদের হাতে ছুরিকাহত ভারতীয় ট্রাক ড্রাইভার, পেট্রাপোলে বিক্ষোভ ড্রাইভার, খালাসি ও ক্লিয়ারিং এজেন্টদের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ ডিসেম্বর:
বাংলাদেশের বেনাপোলে পন্য খালাস করতে গিয়ে ছুরিকাহত হলেন এক ভারতীয় ট্রাক চালক। জখম ওই ট্রাক চালকের নাম হরিকেস যাদব। ছুরির হামলায় ওই ট্রাক চালককে আহত করার পর তাঁর কাছ থেকে জিনিসপত্র নিয়ে পালায় ওই ছিনতাইকারী। আহত ট্রাক চালক স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর ভারতে ফিরে আসে। তার পিঠে বেশ কয়েকটি সেলাই পড়েছে। সরকারি নজরদারিতে থাকা আর্ন্তজাতিক স্থল বন্দরে এমন ঘটনা ঘটায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাক ড্রাইভাররা।

কলকাতার একটি পরিবহন সংস্থার হয়ে ভিন রাজ্য থেকে পন্য বোঝাই করে তা খালাস করার জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের বেনাপোল সীমান্তে ঢোকে ওই ট্রাকটি। এদিন রাত ৯ টা নাগাদ বেনাপোল স্থল বন্দরের পার্কিং এলাকায় ট্রাকটি দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই সে দেশের দুই ছিনতাইকারী ওই ট্রাকের চালকের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র চালকের পিঠে বসিয়ে দেয়। চালকের কাছ থেকে ২০০০ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয়।

শনিবার পেট্রাপোল বন্দরের ৩ নাম্বার গেটের সামনে ড্রাইভার, খালাসি ও ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে। পাশাপাশি, বাংলাদেশে পন্য খালাস করতে যাওয়া ট্রাক কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন এদেশের ব্যবসায়ীরা। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে বলে দাবি করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *