আমাদের ভারত, ৪ অক্টোবর: এশিয়ান গেমসে ভারতীয়দের সাফল্য নিয়ে এক্স হ্যাণ্ডেলে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিন ধরণের পদকের ছবি-সহ তিনি বুধবার লিখেছেন, “এশিয়ান গেমসে ভারত আগের চেয়ে উজ্জ্বল! ৭১টি পদক নিয়ে, আমরা আমাদের সর্বকালের সেরা পদক সংখ্যা উদযাপন করছি, যা আমাদের ক্রীড়াবিদদের অতুলনীয় উৎসর্গ, দৃঢ়তা এবং ক্রীড়া মনোভাবের প্রমাণ। প্রতিটি পদক কঠোর পরিশ্রম এবং আবেগের জীবনযাত্রাকে তুলে ধরে। সমগ্র জাতির জন্য একটি গর্বের মুহূর্ত। আমাদের ক্রীড়াবিদদের অভিনন্দন।”

