রায়গঞ্জে পালিত হল ভারতীয় সীমা সুরক্ষা বাহিনীর “সতর্কতা জাগরণ সপ্তাহ” কর্মসূচি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩১ অক্টোবর: সারা দেশের সাথে সাথে রায়গঞ্জেও ভারতীয় সীমা সুরক্ষা বাহিনীর “সতর্কতা জাগরণ সপ্তাহ” কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে রায়গঞ্জের কর্নজোড়ায় বিএসএফ এর রায়গঞ্জ সেক্টর ক্যাম্পাসে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকেই সাইকেল র‍্যালি, মোটরসাইকেল র‍্যালির পাশাপাশি অন্যান্য সচেতনতামূলক কর্মসূচি পালন করে রায়গঞ্জ সেক্টরের বিএসএফ জওয়ানেরা৷ এই কর্মসূচিতে উপস্থিত থেকে বিএসএফ জওয়ানদের সতর্কতা জাগরণ শপথবাক্য পাঠ করান ডি আই জি কুলবন্ত শর্মা।

বিএসএফ এর রায়গঞ্জ রেঞ্জের ডি আই জি কুলবন্ত শর্মা বলেন, দেশের অখন্ডতা এবং নিরাপত্তা রক্ষা করাই সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রথম এবং প্রধান কাজ। সেই কাজ ও কর্তব্যে অবিচল থাকার উদ্দেশ্যেই বিএসএফ এর এই ” সতর্কতা জাগরণ” সপ্তাহ উদযাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *