আমাদের ভারত, ১৫ জানুয়ারি: সেনা দিবসে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
শনিবার তিনি টুইটারে লিখেছেন, “সেনা দিবসে সেনাবাহিনীর কর্মীদের এবং প্রবীণদের শুভেচ্ছা। ভারতীয় সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। সীমান্ত রক্ষা এবং শান্তি রক্ষায় আমাদের সৈন্যরা পেশাদারিত্ব, ত্যাগ ও বীরত্ব প্রদর্শন করেছে। জাতি আপনার সেবার জন্য কৃতজ্ঞ। জয় হিন্দ!“
দিনটিতে দেশের বীর সেনা, যাঁরা দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তাঁদের সম্মান জানানো হয়। পদাতিক, নৌ এবং বায়ুসেনার সদর দফতরগুলিতে মহাসমারোহে পালিত হয় এই বিশেষ দিনটি।

