আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: প্রযুক্তি দুনিয়ায় নতুন মাইল ফলক ভারতের। নয়া দিল্লিতে পাঁচদিন ব্যাপী ইন্ডিয়া এ আই ইম্প্যাক্ট সামিট ২০২৬- এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসংস্থান থেকে শুরু করে সাইবার সুরক্ষা, শিশুদের নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্ত জটিল দিক নিয়ে বিশ্বজুড়ে এক ও অভিন্ন নীতি ও সহযোগিতার পথ তৈরি করা এই সম্মেলনের মূল লক্ষ্য।
এ প্রদর্শনীতে বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থা টাটা গবেষক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এক্সপো’তে মোট তেরোটি দেশের প্যাভেলিয়ান রাখা হয়েছে। যা আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য নিদর্শন। এই দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, এন্তোনিয়া, অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, তাজাকিস্তান, আফ্রিকার মহাদেশ দেশগুলি।
উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, এ আই- এর সুফল যেমন অপরিসীম তেমনি এর ঝুঁকিগুলিও এড়িয়ে যাওয়ার মতো নয়। এই সামিটের মাধ্যমে বিশ্বের নেতারা একটি গ্লোবাল এআই গভর্নেন্স বা বিশ্বজনীন নিয়ন্ত্রণ বিধি তৈরীর লক্ষ্যে কাজ করবেন। কেন্দ্রীয় মন্ত্রক থেকে শুরু করে রাজ্য সরকার এবং আন্তর্জাতিক অংশীদারের সমন্বয়ে একটি শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলাই ভারতের লক্ষ্য।
আয়োজকদের মতে ৫ দিনের এই সম্মেলনে প্রায় ২.৫ লক্ষ দর্শনার্থী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তিবিদদের মতে, ২০২৬ সালের এই সামিট কেবল ভারতেরই নয় বরং সারা বিশ্বের এআই নীতি নির্ধারণে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

