২০২৩-শে–ই চিনকে পিছনে ফেলে জনসংখ্যা নিরিখে এগিয়ে যাবে ভারত, বলছে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট

আমাদের ভারত, ১১ জুলাই: বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিন। কিন্তু এই শিরোপা আর বেশিদিন থাকবে না চিনের কাছে। কারণ যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভারতে তাতে মাত্র এক বছরের মধ্যেই অর্থাৎ ২৯২৩ এই চিনকে ছাপিয়ে যাবে ভারত জনসংখ্যার নিরিখে। সোমবার বিশ্ব জনসংখ্যা দিবসে রাষ্ট্রসঙ্ঘের তরফে প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রস্পেক্টস রিপোর্টে বলা হয়েছে ২০২২ সালের ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০০ কোটিতে। রাষ্ট্রসঙ্ঘের ইকনোমিক অ্যান্ড সোশ্যাল আফেয়ারস ডিপার্টমেন্টের রিপোর্টে দাবি করা হয়েছে আগামী বছরের মধ্যেই জনসংখ্যার দিক থেকে চিনকে ছাপিয়ে যাবে ভারত। রিপোর্টে বলা হয়েছে শুধু ভারত নয় সমগ্র পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেই জনসংখ্যা বেড়েছে। ২০২২ সালের সবথেকে জনবহুল অঞ্চল হিসেবে উঠে এসেছিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া।

রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুযায়ী পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট ২৩০ কোটি মানুষ বসবাস করেন অর্থাৎ মোট জনসংখ্যার ২৩%। মধ্য ও দক্ষিণ এশিয়ায় মোট ২১০ কোটি মানুষ বসবাস করেন, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬% বসবাস করেন এই অঞ্চলে।

দু’বছর অতিমারির পর ভারতের জন্য রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্ট উদ্বেগ বাড়াতে পারে, কারণ জনসংখ্যা বাড়লে খাদ্য, বাসস্থান, কর্মসংস্থানের ওপর চাপ বাড়া অসম্ভাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *