ঘাটালে মহকুমা শাসকের কার্যালয়ে পালিত হল স্বাধীনতা দিবস

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৫ আগস্ট: আজ ৭৫ তম স্বাধীনতা দিবস। দেশ জুড়ে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালিত হচ্ছে। ঘাটালেও মহকুমা শাসকের কার্যালয়ে, মহাকুমা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল স্বাধীনতা দিবস।

ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তির মধ্য দিয়ে দেশমাতৃকার বন্দনা করা হয়।
মহকুমা শাসক বলেন, এই বছরে লকডাউন এবং বন্যা জনিত কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে তথ্য-সংস্কৃতি দপ্তরের পরিচালনায় সংক্ষিপ্তভাবে আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হল। তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানের মূল দুটি কর্মসূচি হল হাসপাতালে গিয়ে সমস্ত রোগীদের ফল, দুধ ইত্যাদি খাবার বিতরণ করা এবং ঘাটাল শহরের বন্যা প্লাবিত বিস্তীর্ণ এলাকায় যেখানে এখনও আবর্জনা আছে তা পরিষ্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *