স্বাধীনতা দিবসে ভারতীয় ডাক বিভাগের প্রভাতফেরি কলকাতায়

আমাদের ভারত, কলকাতা, ১৫ আগস্ট: দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনে আজাদী কি অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতীয় ডাক বিভাগ উত্তর কলকাতা ডিভিশনের অধীনস্থ সু-প্রাচীন বিডন স্ট্রিট উপ ডাকঘর থেকে একটি বর্ণাঢ্য প্রভাতফেরি আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেতা নিমাই ঘোষ। প্রভাতফেরির শুভ সূচনা করেন বিভাগীয় প্রবীন অধ্যক্ষ্য আনন্দ চক্রবর্তী।

প্রসঙ্গত গত ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্য্যন্ত চলতে থাকা ভারত সরকারের হর ঘর তিরঙা মিশনে, ডাক বিভাগ উল্লেখযোগ্য ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। স্থানীয় অধিবাসী এবং ডাক কর্মীবৃন্দ অংশগ্ৰহণ করেন এই পদ যাত্রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *