আমাদের ভারত, ১৩ জুন: এক হিন্দু বিধবাকে
ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের বরেলি জেলায়। শুধু তাই নয়, নির্যাতিত মহিলার চোখের সামনেই যৌন হেনস্থা করা হয়েছে তার ১২ বছরের মেয়েকেও। এরপর তাদের ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা মহিলা।
উত্তরপ্রদেশের বরেলি জেলার বরদারি এলাকায় ওই মহিলা স্বামীকে হারিয়েছেন বহুদিন আগেই। মেয়েকে নিয়ে একাই বাড়িতে থাকেন। কিছুদিন আগে মা মেয়ের সঙ্গে ইরাম সৈফি নামে এক মহিলার পরিচয় হয়। তারপর দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়ে। দুই পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতে যাতায়াত শুরু করে। কিন্তু কিছুদিন যেতেই ইরম শৈফি তার ধর্মের বেশকিছু ছেলেদের ওই হিন্দু বিধবা মহিলার বাড়িতে আনে ও জোর করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বলে বলে নির্যাতিতার অভিযোগ। এরপর সেগুলির অশ্লীল ভিডিও তৈরি করে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করা শুরু হয়।
এমনকি শৈফির বাবাও বারবার নির্যাতিতার বাড়িতেও এসেছে। সে ওই নির্যাতিতার ১২ বছরের মেয়েকেও যৌন হেনস্থা করেছে বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতা।
এরপর মা ও মেয়ে ইরমের বাড়িতে গেলে তাদের ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিতে শুরু করে তারা। মৌলবির উপস্থিতিতে মা মেয়েকে ধর্ম বদলের জন্য জোর করা হয়। তারা প্রতিবাদ করলে মারধর করার অভিযোগ ওঠে। এরপরই বাধ্য হয়ে নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হয়।
মৌলবি, ইরাম সৈফি, বাবলু সৈফি সহ আরো একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ তল্লাশি চালালেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

