অবিশ্বাস্য! বিষ্ণুপুরে চুরি করেও সমস্ত গয়না ফেরত দিয়ে গেল চোর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ ডিসেম্বর: চুরি করেও সমস্ত গয়না ফেরত দিয়ে গেলো চোর। এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামে। এই গ্ৰামের বাসিন্দা প্রীতম পালের বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ৯ তারিখে আলমারি ভেঙ্গে সোনার গয়না ও দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর প্রীতম পালের অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় একটি চুরির মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া মাল উদ্ধার ও আসামির খোঁজ শুরু করে।এরপরই গতকাল রাতে ওই চুরি যাওয়া সোনার গয়নার ব্যাগটি সমস্ত গয়না সমেত প্রীতম পালের বাড়ির সামনে দুষ্কৃকারীরা ফেলে দিয়ে চলে যায়।

চুরি যাওয়া গয়না উদ্ধারে পুলিশের তৎপরতা দেখেই দুষ্কৃতিরা গয়না ফেরত দিয়ে চলে যায় বলে অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *