আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ জুলাই:জলপাইগুড়ি পুর এলাকার নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে দুটি সুস্বাস্থ্য অর্থাৎ ইউএইচডাব্লুসি কেন্দ্রের উদ্বোধন হল বুধবার। জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুর নাগরিকরা চিকিৎসা পরিবেষা পাবেন।

এ দিন জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ ও পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধর হয়। শহরের ৮ নম্বর ওয়ার্ডে ও ২২ নম্বর ওয়ার্ডে দুটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল এ দিন থেকে। এমবিবিএস ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও আশা কর্মীরা এই স্বাস্থ্য কেন্দ্রে নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য থাকবেন।

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ জ্যোতিষ চন্দ দাস বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ও স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে ইউএইচডাব্লুসি অথাৎ সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হল। প্রত্যেক পুর এলাকায় এই ধরণের সেন্টার করা হচ্ছে, পুরসভায় দুটি স্বাস্থ্য কেন্দ্র চালু করা হল। প্রেসার, সুগার, ডায়াবেটিস, ক্যন্সার স্কিলিং করা হবে। প্রয়োজনে হাসপাতালে পাঠানো হবে রোগীদের।”

পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, ‘আজ ঐতিহাসিক দিন। স্বাস্থ্য পরিষেবায় পুরসভা এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে পুর নাগরিকরা এই স্বাস্থ্য কেন্দ্র করে পরিষেবা পাবেন।”

