সাথী দাস, পুরুলিয়া, ১৫ মার্চ: দলের প্রতিষ্ঠার ২৫ বছরের মাথায় আঞ্চলিক কার্যালয় হল। পুরুলিয়া জেলার অন্যতম রাজনৈতিকভাবে চর্চিত ব্লক জয়পুরে তৃণমূল কংগ্রেসের ওই আঞ্চলিক কার্যালয়কে ঘিরে বিতর্ক বিবাদ ছেড়ে উৎসাহ দেখা গেল।

আজ জয়পুরে দলীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের উদ্বোধন করলেন স্থানীয় অঞ্চল সভাপতি প্রণব চৌধুরী। তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, “পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কার্যালয়টি খোলা হল। দ্রুত এর গুরুত্ব বাড়বে।”

যেটা এত দিন হয়নি ভোটের আগে সেই দলীয় কার্যালয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বলে বিশ্বাস তৃণমূল ব্লক কমিটির সদস্য দিব্যজ্যোতি সিং দেও’র।

