মতাদর্শ প্রচারে মেদিনীপুরে এসইউসিআইয়ের স্টল উদ্বোধন

জে মাহাতো, মেদিনীপুর, ১১ অক্টোবর:
মতাদর্শগত প্রচারে বিশেষ উদ্যোগে হয়েছে এস ইউ সি আই। দলের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সোমবার মেদিনীপুর শহরের গেটবাজারে কার্ল মার্কসের মূর্তির পাদদেশে বুক স্টলের উদ্বোধন করেন এস ইউ সি আই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির সদস্য এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক নারায়ণ অধিকারী।

সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে ও মেদিনীপুর শহরের বটতলা, অশোকনগর সহ বিভিন্ন জায়গায় দলের মতাদর্শগত বিষয়ের পত্রপত্রিকা ও পুস্তক সম্ভার নিয়ে স্টল হয়েছে। আজ অশোকনগরেও একটি স্টল উদ্বোধন করেন দলের জেলা সম্পাদক নারায়ণ অধিকারী। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দীপক পাত্র। বটতলা স্টল উদ্বোধন করেন দলের জেলা কমিটির সদস্য দেবাশীষ আইচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *