জে মাহাতো, মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি:
পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু নম্বর ব্লকের দাঁতন দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে আঠারো লক্ষ টাকা ব্যয়ে জাহালদাতে ‘সবুজ বীথি’ নামে উদ্বোধন হল একটি মার্কেট কমপ্লেক্স এর। উদ্বোধন করেন দাঁতন দুই ব্লকের বিডিও অর্ণব প্রসাদ মান্না। এ ছাড়াও এদিন এলাকার বেকার যুবকদের জন্য রোজগারের জন্য বাজারে ‘অনন্যা’ নামে কুড়িটি স্টলের উদ্বোধন হয়। উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান।
অপরদিকে বেলদা থেকে কাঁথিগামী রাজ্য সড়কের জাহালদার কাছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সামনে একটি বিবেকানন্দের মূর্তি স্থাপন করে ‘বিবেকানন্দ রক’ নামে একটি প্রতীক্ষালয়ে উদ্বোধন করা হয় এদিন। যার উদ্বোধন করেন দাঁতন দুই ব্লকের ব্লক সভাপতি শৈবাল গিরি ও পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গেশ নন্দ সহ অন্যান্যরা।সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা ব্যায়ে জাহালদা বাজার কমিটি বার্ষিক সাধারণ সভার আয়োজিত হল আজ।এছাড়াও এদিন বাজার কমিটির আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়েও আলোচিত হয়। যার নেতৃত্ব দেন বাজার কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মাইতি, বাজার কমিটির এমএলএ প্রতিনিধি বিপ্লব বেরা সহ অন্যান্যরা।

