বারুইপুর পুলিশ জেলার পুজো গাইড ম্যাপের উদ্বোধন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৯ অক্টোবর:
বারুইপুর পুলিশ জেলার পুজো গাইড ম্যাপ প্রকাশিত হল পুলিশের উদ্যোগে। শনিবার সকালে বারুইপুর পুলিশ জেলার কনফারেন্স হলে গাইড ম্যাপ প্রকাশ করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। কোভিড বিধি মেনে ভিড় সামলানো, যানজটের মোকাবিলা, দুর্ঘটনা রোধ, নারী ও শিশুদের সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে এবার পুজোয়।

পুলিশ সুপার জানান, জেলাজুড়ে মোট ১৪০০ টি পুজো হচ্ছে। পুরো নিরাপত্তার জন্য জেলার পুলিশ সুপার ছাড়াও, ২ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৭জন ডিএসপি, ১৮ জন ইন্সপেক্টর, ১৫০ সাব ইন্সপেক্টর, ১৪০ এএসআই, ৫০০ জন কন্সটেবল, ১০০ জন হোমগার্ড, আড়াই হাজার সিভিক ভলান্টিয়ার ও ৪০০ টেম্পোরারি হোমগার্ড মোতায়েন থাকছে। এছাড়া সোনারপুর, বারুইপুর নরেন্দ্রপুর এলাকায় বিকেল থেকে বাইকে নজরদারি জারি থাকবে। এছাড়া ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে বিভিন্ন এলাকায়। মানুষের সহায়তার জন্য ৪২টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে। এছাড়া শিশুদের জন্য চাইল্ড ওয়েলফেয়ার কার্ড থাকছে বাচ্ছাদের সুবিধার জন্য। বারুইপুর পুলিশ জেলার পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফেও পুজো গাইড ম্যাপের উদ্বোধন হয় এদিন পৈলানে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *