গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয়ে অক্সিজেন পার্লারের উদ্বোধন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ জুন: মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অক্সিজেন পার্লারের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো,
সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অক্সিজেন পার্লারের উদ্বোধন করে গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন, গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার থেকে অক্সিজেন পার্লারটি চালু করা হল। এর ফলে এই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এই এলাকার মানুষের জন্য এই অক্সিজেন পার্লারটির উদ্বোধন করা হয়েছে। এখানে মানুষ প্রাথমিকভাবে চিকিৎসার যাতে সুযোগ সুবিধা পান তার সুব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘন্টা এখানে এই পরিষেবা চালু থাকবে।

তিনি আরো বলেন, যে এই অক্সিজেন পার্লারটি চালু করায় বিশেষভাবে উপকৃত হবে এই এলাকার শিশুরা। এখানে ডাক্তার বাবু সহ স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কর্মীরা নিয়মিত থাকবেন। তাই তিনি ওই এলাকার বাসিন্দাদের যে কোনও প্রয়োজনে এই অক্সিজেন পার্লারে এসে চিকিৎসা পরিষেবা নেওয়ার আহ্বান জানান। গিধনী এলোকেশী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অক্সিজেন পার্লারটি চালু হওয়ায় খুশি এলাকার সর্বস্তরের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *