আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ ফেব্রুয়ারি:
রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভা এলাকার আতপুর শ্মশান ঘাটে ইলেকট্রিক চুল্লির উদ্বোধন হল। ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্যরা ফিতে কেটে নতুন এই শ্মশানের ইলেকট্রিক চুল্লির উদ্বোধন করলেন।

জগদ্দল, ভাটপাড়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল ইলেকট্রিক চুল্লি শ্মশানের। এই অঞ্চলের মানুষের মৃত্যু হলে এতদিন অন্য শ্মশানে দাহ করতে নিয়ে যেতে হত। এবার আতপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি চালু হওয়ায় এলাকার বাসিন্দাদের মৃতদেহ নিয়ে দূরের শ্মশানে যেতে হবে না। নতুন এই শ্মশান ঘাট তৈরি হওয়ায় এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকালের এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন।


