ঘাটাল মহকুমা হাসপাতালে মাদার্স হার্ট উদ্বোধন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি:
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালে মাদার্স হার্ট উদ্বোধন হল আজ। উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী। গর্ভবতী মহিলারা, যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে প্রসবের কয়েকদিন আগে তাদের এই ওয়ার্ডে রাখা হবে।এখানে তাদের পর্যবেক্ষণ করা হবে। যাতে তাদের কোনো ধরনের অসুবিধা না হয় সেইদিকেও ভালোভাবে নজর রাখা হবে। পুষ্টিকর খাবার দেওয়া হবে।

এছাড়াও ওই ওয়ার্ডে রাখা হচ্ছে বিভিন্ন ম্যাগাজিন ও গল্পর বই, যাতে তারা মানসিক ভাবে ভালো থাকেন এবং নিজেদের সুস্থ এবং সবল রাখতে পারেন। প্রতি মাসে প্রায় সাড়ে ৬০০ গর্ভবতী মহিলা ভর্তি হন। তাই ঝুঁকি কমানোর জন্য, দ্রুত পরিষেবা দেওয়া সহ বিভিন্ন সমস্যার কথা ভেবে ঘাটাল মহকুমা হাসপাতালে চালু হল মাদার্স হার্ট। ঘাটাল মহকুমা ছাড়াও জেলার আরো বেশ কিছু জায়গাতে চালু হবে মাদার্স হার্ট বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *