পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: আজ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী ট্রাস্ট- এর উদ্যোগে মাতৃমন্দির সংলগ্ন এলাকায় একটি ত্রিতল ছাত্রাবাস নির্মিত হয়েছে। এই ছাত্রাবাসটিতে প্রায় অর্ধ শতাধিক দুঃস্থ ছাত্রকে নূন্যতম খরচে থাকা, খাওয়া এবং পরাশোনার ব্যাবস্থা করা হবে।

আজ এই ছাত্রাবাসের দ্বারোদ্ঘাটন করলেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রার্থনানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী শান্তুনু চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন চ্যাটার্জি।


