জে মাহাতো, মেদিনীপুর, ১৬ অক্টোবর:
বৃহস্পতিবার ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে দিয়ে সারা রাজ্যের সাথে খড়গপুর শহরের তালবাগিচা এলাকার একটি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তালবাগিচা এলাকার নেতাজি ব্যায়ামাগার ক্লাবের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র ও খড়্গপুরের এইচডি বিএফ সুকোমল কান্তি দাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

