আম আদামী পার্টি অফিসের উদ্বোধন নলহাটিতে

আমাদের ভারত, বীরভূম, ৩ জুলাই: পঞ্চায়েত নির্বাচনের  আগে জেলায় সংগঠন বাড়াতে এবার বীরভূমের প্রথম পার্টি অফিস উদ্বোধন করল আম আদমী আদমি পার্টি। এদিন নলহাটি মাঠকলিঠা গ্রামে অস্থায়ী একটি পার্টি অফিসের উদ্বোধন করা হয় দলের পক্ষ থেকে। অফিসের উদ্বোধন করেন দলের জেলা আম আদমী পার্টির সভাপতি বিশ্বদীপ মিত্র। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আম আদমী পাটির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে বীরভূম জেলায় সংগঠন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই মতো জেলার বিভিন্ন প্রান্তে পোষ্টার সাঁটিয়ে মিসড কলের মাধ্যমে সদস্যপদ সংগ্রহ শুরু করেছিল। এবার প্রথম পার্টি অফিসের উদ্বোধন করা হল। যদিও এনিয়ে মাথা ঘামতে নারাজ তৃণমূল। দলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “এর কোনো প্রভাব পড়বে না। আম আদমী পার্টির বীরভূম জেলায় কোন অস্তিত্ব নেই। এটা অনুব্রত মণ্ডলের জেলা। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে জায়গা করে নিয়েছে। এখানে তৃণমূল ছাড়া কোনো রাজনৈতিক দল প্রাসঙ্গিক নয়। হাতি ঘোরা গেল তল মশা বলে কত জল। পার্টি অফিস করতেই পারে। সামনে পঞ্চায়েত নির্বাচন সার্কাস দলের মত অনেক আসবে, যাবে”।

বীরভূম জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, “আম আদমী পার্টি কেন, যে কোনো রাজনৈতিক দলই পার্টি অফিস খুলতে পারে। আম আদামী নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা করার কারণ নাই। পশ্চিমবাংলার মানুষ বাংলার মেয়েকে চাই বলে ভোট দিয়েছিল আজ তারাই হাত কামড়াচ্ছে। বিজেপির কোনো আম আদামী পার্টি ক্ষতি করতে পারবে না। অন্য রাজনৈতিক দল যাদের কোনো নীতি নেই, আদর্শ নেই  তাদের ক্ষতি হবে”।

বীরভূম জেলা আম আদমী পার্টির সভাপতি বিশ্বদীপ মিত্র বলেন, “আজ আমাদের বীরভূমে প্রথম পার্টি অফিস উদ্বোধন করা হল। জনগণর ভালো সাড়া পেয়েছি বলে এখানে আমরা পার্টি অফিস উদ্বোধন করলাম। এরপর আমরা জেলাতে আরও পার্টি অফিস গড়ে তোলার চেষ্টা করব। আমাদের যেখানে সংগঠন হবে সেখানে পঞ্চায়েত নির্বাচনে লড়ব। আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি কিছু কাজ করেনি। আমাদের একটাই উদ্দেশ্য,তা হল লোকের কাছে পৌচ্ছে যাওয়া। এলাকার মানুষ চাইছে একটা ভালো দল আসুক। যারা কাজ করবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *