শিলিগুড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর, ভার্চুয়ালি যোগ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কৃষকবন্ধু, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সহ একাধিক প্রকল্পের পরিষেবাও প্রদান করেন। সেই অনুষ্ঠানেই ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ-সভাপতি অজিত মাইতি, বিধায়ক পরেশ মুর্মু, হুমায়ুন কবির, দিনেন রায় প্রমুখ।

কালেক্টরেটের এসএইচজি বিল্ডিংয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের কৃষক থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও উপস্থিত ছিলেন। এদিন কৃষকদের হাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, স্কুল পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *