শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর নামাঙ্কিত হিন্দুমহাসভার শাখা কার্যালয়ের উদ্বোধন বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ জুলাই: ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার এক শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। বুধবার সন্ধ্যায় সাড়ম্বরে এই শাখা কার্যালয়ের উদ্ধোধন হয়।বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সমীর কুমার দাস কার্যালয়ের উদ্ধোধন করেন। কার্যালয় উদ্ধোধন উপলক্ষ্যে এদিন বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়।

ভারত মাতা, ডঃশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নাথুরাম গডসের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয়। বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার সংগঠন সম্পাদক দুর্গাদাস লৌহ জানান, বর্তমান দেশের পরিস্হিতি তে নতুন প্রজন্ম সহ বহু প্রবীন মানুষ ও মহাসভার প্রতি আকৃষ্ট হচ্ছেন, সংগঠনে যোগ দিচ্ছেন। সে কারণেই জেলাজুড়ে শাখা কার্যালয় তৈরী করা হচ্ছে। আজ শহরের ১নং ওয়ার্ডের গোপীনাথপুরে এই শাখা কার্যালয়ের উদ্ধোধন হল। হিন্দু মহাসভার অবিসংবাদিত নেতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামাঙ্কিত এই শাখা কার্যালয়টি তাঁর জন্মদিনে উদ্ধোধন হল বলে শ্রী লৌহ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *