উত্তর দিনাজপুরেও যস আতঙ্ক, বেঁধে রাখা হল মালগাড়ি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ মে: প্রবল ঘুর্ণিঝড় যস আতঙ্কে রায়গঞ্জ রেলস্টেশনে সতর্কবার্তা বাড়ালো স্টেশন কর্তৃপক্ষ। স্টেশনে দাঁড়িয়ে থাকা দুটি খালি মালগাড়িকে দুদিক দিয়ে রেললাইনের সাথে লক করে রাখা হল যাতে ঘুর্নীঝড়ের প্রবল হাওয়ার দাপটে দাঁড়িয়ে মালগাড়ি দুটি অন্যত্র সরে না যায় বা লাইনচ্যুত না হয়ে যায়। যদিও রায়গঞ্জ স্টেশন ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন, স্টেশনে লাইনের উপর ট্রেনকে কিছুদিনের জন্য দাঁড় করিয়ে রাখলে তা রেললাইনের সাথে চেন লক করে রাখার নিয়ম রয়েছে। তবে ধাবমান ঘুর্ণিঝড় যস এর কারনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

যদিও ইতিমধ্যেই যস আছড়ে পড়েছে ওড়িশা বালেশ্বরে। উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে, উত্তর দিনাজপুরে তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবুও যস নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *