দু’মাসের মধ্যেই ১৫ হাজার শিক্ষক নিয়োগ এসএসসিতে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ১৬ নভেম্বর: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একের পর এক মামলার জেরে বার বার পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। কখনও মেরিট স্কোরহীন ইন্টারভিউ তালিকা প্রকাশ আবার কখনও তালিকা স্বচ্ছতার দাবিতে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। তবে এরই মধ্যে আশার আলো দেখালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ বিধানসভায় তিনি জানান, আগামী দুই মাসে ১৫০০০ এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে।আদালতে জট কাটিয়ে এই নিয়োগ করবে রাজ্য, বিধানসভায় এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে। এই নিয়ে কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না রাজ্য। রাজ‍্যের শিক্ষকদের নিয়োগ নিয়ে আরও একবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এর আগে দাবি জানিয়েছিলেন, অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা অনেক ভালো আছেন।

বিরোধীদের কটাক্ষ করে বলেছিলেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের সমালোচনার কোনও ভিত্তি নেই। একটি চাকরির পরীক্ষায় বসে সবাই চাকরি পাবেন তা হতে পারে না নিয়োগের ক্ষেত্রে সরকার আদালতের নির্দেশ মেনে চলতে বাধ্য এইসব কারণেই নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, নিয়োগের ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *