রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৪২৮১ জন

আমাদের ভারত, কলকাতা, ২৪ এপ্রিল:
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৪২৮১ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। মোট সক্রীয় আক্রান্তের সংখ্যা ৮১৩৭৫ জন।

এরমধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫৮৪ জন। সুস্থতার হার ৮৭.৩৩ শতাংশ।

দৈনিক সংক্রমণ কলকাতায় সব থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৯৭০ এবং মারা গেছেন ২০ জন করোনা রোগী। সংক্রমণের দিক থেকে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে সংক্রমিত হয়েছেন ২৮২১ জন এবং মৃত ১২ জন।
দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৮২২ জন, মৃত ৩।
হাওড়ায় নতুন সংক্রমিত ৭৯৭ জন এবং মৃত ৬ জন।

রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী শনিবার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *