স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ এপ্রিল: বিহার পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় ১২ ঘন্টার মধ্যে গোয়ালপোখর থানার পুলিশ গ্রেফতার করলো মূল অভিযুক্তকে। পাশাপাশি তার মা ও ভাইকেও গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্তের নাম ফিরোজ আলম (৩৫), ভাই আবুজার আলম (২৫), মা সাহিনুর খাতুন (৫৫) প্রত্যেককেই তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। আগামীকাল অভিযুক্তদের ইসলামপুর আদালতে পেশ করা হবে।

উত্তরদিনাজপুর জেলার চাকুলিয়া থানার পান্তাপাড়া গ্রামে আসামী ধরতে এছিলেন বিহার পুলিশ ইনস্পেক্টর অশ্বিনী কুমার। অভিযোগ, আসামির বাড়ির লোকজন তাঁকে পিটিয়ে খুন করে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। অধিকরাতে এই ঘটনাটি ঘটে।
পূর্নিয়া পূলিশের আই জি সুরেশ প্রসাদ জানিয়েছিলেন, এলাকার দুষ্কৃতিরা তাঁকে খুন করেছে। যারা এই ঘটনা ঘয়িয়েছে তাদের গ্রেপ্তার করা হবে। তার পরেই মূল অভিযুক্ত ফিরোজ আলম এবং তার মা ও ভাইকে গ্রেফতার করে পুলিশ।

