গভীর রাতে টিটাগড় কেলভিন জুট মিলে ভয়াবহ আগুন

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ সেপ্টেম্বর: টিটাগড় কেলভিন জুট মিলে বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল মিলের ফিনিশিং বিভাগ। শর্টসার্কিট হয়ে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার গভীর রাতে মিলের ফিনিশিং বিভাগে কাজ চলা কালীন কর্মরত শ্রমিকরা প্রথম আগুন দেখতে পান। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকল আসার আগে মিল কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সহজ সহজ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর দমকলের ৩টি ইঞ্জিন আসে। তিনটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফিনিশিং ডিপার্টমেন্টে এই আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আগুন লাগার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুরের বিধায়ক যশ চক্রবর্তী টিটাগড় পৌরসভার উপ পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *