রাজেন রায়, কলকাতা, ২০ এপ্রিল: সমস্ত রেকর্ড ভেঙে ফেলে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ ৮১৯ জন। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৮ ১৭২।
এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৮৩৮৬। বাংলায় সুস্থতার হার ৮৯.৮২ শতাংশ। যা নেমেছে ৯০ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৮০৫ জন। মোট মৃতের সংখ্যা ১০৬৫২জন৷
কলকাতায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২১১ জন। মঙ্গলবার কলকাতায় এই মুহূর্তে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৫৭৯২। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট কোভিড কেস ২২৩৪। সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ১২০৯ জন। মোট মৃত্যু ৩,২৩১ জন, ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু ১৩ জনের। শহরে মোট সক্রিয় কোভিড রোগী ১৫,৭৯২, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১০১২ জন।
এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ হাজার ৪০৭। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১,৯০২ জন, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৫৮১ জন, হাওড়ায় ৫৭৭ জন। হুগলিতে ৪৯০ জন। গত একদিনে হাওড়ায় মারা গিয়েছেন ২ জন, হুগলিতে ২, উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন ১ জন।

