জে মাহাতো, মেদিনীপুর, ১৩ নভেম্বর: দেশের সুরক্ষার স্বার্থে শুধু ৫০ কিলোমিটার নয়, গোটা পশ্চিমবঙ্গটাই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে চলে যাওয়া উচিত।” শুক্রবার মেদিনীপুরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের ফাঁকে জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি বিএসএফের নজরদারি সীমান্তের ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তের ৫০ কিমি নয় পুরো পশ্চিমবঙ্গই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে চলে যাওয়া উচিত। বিধানসভায় ১৬৯ নং ধারাতে প্রস্তাব আনার বিষয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বর্ডার এলাকা কেন্দ্রীয় সরকারের অধীনে, তাই এই বিষয়ে বিল আনার অধিকার রাজ্য সরকারের নেই, তবে যে প্রস্তাব আনা হয়েছে দলের বক্তব্য বিধানসভাতে তুলে ধরা হবে বলে তিনি মন্তব্য করেছেন। গতকাল কোচবিহারে বিএসএফের গুলিতে তিন গোরু পাচারকারীর মৃত্যু নিয়ে উদয়ন গুহের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিএসএফ-কে ছোট করা মানে দলকে ছোট করা, আর উদয়ন গুহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেছেন।
গতকাল মেদিনীপুর শহরের তিনটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। রমাপ্রসাদ গিরি, শুভজিৎ রায় এবং আশির্বাদ ভৌমিক এর পূজো উদ্বোধন করেন। আশীর্বাদ ভৌমিক এর পুজোতে প্রায় শতাধিক দুঃস্থ অসহায় মানুষকে বস্ত্রদান করা হয়।

