নদীয়ার পলাশীপাড়ায় পারিবারিক জমি বিবাদে ভাইয়ে ভাইয়ে কোপাকুপি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ আগস্ট:
জায়গা জমি নিয়ে পারিবারিক অশান্তিতে ভাইয়ে ভাইয়ে কোপাকুপি। ঘটনাটি ঘটেছে নদীয়ার পলাশীপাড়া বিধানসভার অভয়নগরে। গতকাল রাতে পুরানো একটি বিবাদে জায়গা নিয়ে বচসাকে কেন্দ্র করে কোপাকুপি হয়। ঘটনায় দুইজন গুরুতর আহত।

জানাগেছে, ভাই মহিদুল মন্ডল এবং দাদা বাদশা মন্ডল। অভিযোগ বাদশা মন্ডল, তার স্ত্রী ও দুই ছেলে আরিফুল ও সুরজক হাঁসুয়ার কোপ দেয় সাবানা মন্ডল ও মহিদুল মন্ডলকে। মাথায় কোপ লাগে মহিদুলের ও তার স্ত্রীর সারা শরীরে। তারা গুরুতর ভাবে আহত হন। তাদের পরিবারের লোকজন ও স্থানীয়রা বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

কিন্তু আঘাত গুরুতর থাকায় চিকিৎসক তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। শাবানা মন্ডল এবং মহিদুল মন্ডলের পরিবারের সদস্যরা জানিয়েছে, এব‍্যাপারে তারা থানায় অভিযোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *