ডিজিটাল যুগে পুরনো গ্রাম বাংলার সংস্কৃতির ছবি দেখা গেল কালিয়াগঞ্জে, ৪ কিলোমিটার পথ পালকিতে চেপে বিয়ে করতে গেলেন বর উদয় সরকার

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ ডিসেম্বর: ডিজিটাল যুগ যত এগিয়েছে তার পাশাপাশি সময়ে সাথে সাথে আমাদের গ্রাম বাংলার কৃষ্টি সংস্কৃতিও হারিয়ে যেতে বসেছে। আগে রাজা মহারাজা থেকে শুরু করে গ্রাম বাংলার বিয়ে বাড়িতে দেখা যেতে পালকি। কিন্তু আজকের যুগে বিভিন্ন ধরণের আধুনিক গাড়ি চলে আসায় শহর পেরিয়ে গ্রাম বাংলার বিয়ে বাড়িগুলিতে পালকি এখন বিলুপ্তপ্রায়। বাপ ঠাকুরদাদের পুরনো ঐতিহ্যকে বজায় রাখতে পালকিতে চেপেই বিয়ে করতে গেল বর। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দাশিয়ার পশ্চিম পাড়ার।

এলাকার স্থানীয় যুবক উদয় সরকারের বিয়ে ঠিক হয় কালিয়াগঞ্জের শেরগ্রাম এলাকায়। তার বাড়ি থেকে মেয়ের বাড়ি আনুমানিক ৩ থেকে ৪ কিলোমিটার দূরে। উদয়ের ইচ্ছে ছিল পালকিতে চেপে বিয়ে করতে যাবে। কারণ সব ধরণের গাড়িতে চাপার সুযোগ হলেও গ্রাম বাংলার পুরনো সংস্কৃতি পালকিতে চাপা হয়নি উদয়ের। তার বাবা, কাকারা পালকিতে চেপে বিয়ে করেছে। তাই তার ইচ্ছে ছিল পালকিতে চেপেই বিয়ে করতে যাবে। সেই ইচ্ছেকে প্রাধান্য দিয়েই বরযাত্রীদের সাথে নিয়ে পালকিতে চেপে বিয়ে করতে গেলেন উদয় সরকার। সাথে ছিল পুরনো বাংলা ব্যান্ড পার্টি। পাশাপাশি আধুনিকতার ছোঁয়াও রেখেছিল উদয়। তাই ডিজে ও বিভিন্ন ধরনের গাড়ি বরযাত্রীদের সুবিধার্থে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *