স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৩ মে:
এক যুবকের গায়ে একাধিক কোপ ও রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার তাহেরপুর থানার গাঙনী এলাকায়। সূত্রের খবর জানা যায় শমিত ভট্টাচার্য নামে ৩৬ বছরের ওই যুবক ঘরের ভেতরে বিছানায় মৃত অবস্থায় দেখা যায়। তাঁর গায়ে একাধিক কোপানোর ক্ষত রয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাহেরপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। কি কারণে খুন হতে হলো, কে বা কারা এর পেছনে জড়িত তার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

