ইরানের মহিলাদের আন্দোলনে সংহতি জানিয়ে এআইএমএস এস-এর মিছিল

আমাদের ভারত, কলকাতা, ২৭ সেপ্টেম্বর: ইরানের মহিলাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার অল ইণ্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এ আই এম এস এস) কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে ধর্মতলা থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এক সংহতি মিছিল সংগঠিত হয়। শুরুতে বক্তব্য রাখেন কলকাতা জেলা সম্পাদক অনন্যা নাইয়া এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কল্পনা দত্ত।

প্রসঙ্গত, হিজাব ‘যথাযথভাবে’ না পরার অভিযোগে ইরানের মৌলবাদী সরকারের মরালিটি পুলিশের আক্রমণে মাহশা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। প্রতিবাদে ইরানে শক্তিশালী আন্দোলন চলছে। পুলিশি ব্যাপক অত্যাচারকে উপেক্ষা করে সে আন্দোলন ক্রমাগত শক্তি সঞ্চয় করছে এবং বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে পড়ছে। দাবি উঠেছে নারীদের স্বাধীনতা দিতে হবে, মৌলবাদ নিপাত যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *