শান্তিপুরে কাপড় বোনা রিপিয়ারিং মেশিন অপারেটর’কে ঘরের দরজা বন্ধ করে মারার অভিযোগ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ মার্চ: শান্তিপুর মেলার মাঠ অঞ্চলে এক তাঁতের শাড়ি বোনা রিপিয়ারিং কারখানার অপারেটরকে ঘরের দরজা বন্ধ করে লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে।

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, মালদা থেকে আগত বাবর মমিম ওই কারখানায় দু’বছর ধরে কাজ করতেন। মাসের মাইনে বাবদ ৩ মাসের বকেয়া টাকা পাওনা রয়েছে ওই মালিকের কাছে। আজ তিনি কাজ ছেড়ে দেবেন বলে জানালে এবং তার বকেয়া টাকা চাইতে গেলে বাবরের অভিযোগ, কারখানার আদিত্য, তমাল, এবং ঋত্বিক তিনজন মিলে ঘরের দরজা বন্ধ করে গণপ্রহার করে তাকে এবং মেরে ফেলতে উদ্যত হয়। এমন সময় এক কর্মচারী এই ঘটনা দেখে দেখে বাবরের মামা সালমান কে ফোন করে জানায়। মালদা থেকে এ ধরনের রিপিয়ারিং মিস্ত্রি কাজ করতে আসা বেশ কয়েক জন বিভিন্ন মেশিন ঘর থেকে ছুটে আসে সেখান। বাবরকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাত। শান্তিপুর থানায় লিখিত অভিযোগঈ জানায়।

এ বিষয়ে বাবরের মামা সালমান জানান, আমাদের কাজের ফলে আজকে মালিক দুটো লাভের মুখ দেখে। তার পরেও এভাবে শারীরিক অত্যাচার মেনে নেওয়া যায় না, তাই থানার দ্বারস্থ হচ্ছি আমরা। অবিলম্বে বকেয়া টাকা এবং মালিকের শাস্তি চাই।

যদিও গোটা ঘটনা অস্বীকার করে মালিক তমাল শেখ বলেন, অ্যাডভান্স বাবদ তাদের কাছ থেকে টাকা নেওয়া ছিলো, এ বাদেও টাকা চাওয়ার জন্য ঝামেলা বাধে আমার ম্যানেজার ঋত্বিককের সাথে। দুপক্ষই মারামারির ফলে আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *