সাঁকরাইলে খাবারের সন্ধানে রাতে দাপিয়ে বেড়াল একটি বুনো হাতি

অমরজিৎ দে ,ঝাড়গ্রাম, ১৩ আগস্ট:
খাবারের সন্ধানে লোকালয়ে দাপিয়ে বেড়ালো একটি বুনো দাঁতাল হাতি। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডাহি, কাশিডাঙ্গা সহ বেশ কিছু এলাকায় হাতিটি দাপিয়ে বেড়াল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ একটি দলছুট দাঁতাল হাতি বালিভাষা জঙ্গল থেকে বেরিয়ে সাঁকরাইল ব্লকের বেশ কিছু এলাকায় দাপিয়ে বেড়ায়, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দাঁতালটি বেশ কিছুক্ষণ ডাহি রোড ধরে রোহিনীর যায়। পরে গ্রামবাসী হাতিটিকে সুবর্নরেখা নদীর দিকে তাড়িয়ে দিলে হাতিটি নদীটি পেরিয়ে নয়াগ্রামের তপোবন জঙ্গলে যাবে বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *