অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ জুন:
রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে সর্বত্রই দল বদলের হিড়িক পড়ে গেছে। কয়েকদিন আগে বিধানসভা নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা বিজেপি হয়ে ভোট করিয়ে ছিলেন তারাই ভোট পরবর্তী সময়ে তৃণমূলের ছাতার তলায় এসে হাজির হচ্ছেন। রবিবারও বিজেপিতে একটি বড়সড় ভাঙন ধরাল শাশকদল তৃণমূল।
রবিবার গোপীবল্লভপুর বিধান সভার রগড়া অঞ্চলের গুড়পুকুরসাই বুথে প্রায় চল্লিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বিজেপি থেকে যোগদান করা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রগড়া অঞ্চল সভাপতি পঞ্চান্ন দাস, অঞ্চল কমিটির মেম্বার বিশ্বজিৎ পাল। তৃণমূলের যোগদান করে প্রাক্তন বিজেপি কর্মীরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থেকে কাজ করার জন্য আজকে তৃণমূলের যোগদান করলাম।

