পুরুলিয়ার নিতুরিয়ায় মোবাইল নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, আত্মঘাতী দিদি

সাথী দাস, পুরুলিয়া, ২০ অক্টোবর: মোবাইল ফোনে খেলা নিয়ে ঝগড়ার সূত্রপাত। ফোন না পেয়ে শেষ পর্যন্ত আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়া থানার পাহাড়গোড়া গ্রামে। মৃতার নাম মাম্পি গঁড়াই (১৫)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

মৃতার পিসিমা অলকা গঁড়াই জানান, আজ সকালে মোবাইল নিয়ে ভাই বোনের ঝগড়া হয়। তার কিছুক্ষণ পরে বাড়ির ছাদে গিয়ে মাম্পি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে মাম্পিকে উদ্ধার করে স্থানীয় হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এই সামান্য কারণে নিজের জীবন শেষ করে দিল ওই ছাত্রী। এটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মৃতার পরিবার ও প্রতিবেশীরা।
দেহটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গর্ভমেন্ট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় নিতুরিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *