পুরুলিয়ায় ফল নিয়ে চাপা টেনশন দুই ফুলের শিবিরে

সাথী দাস, পুরুলিয়া, ১০ জুলাই: সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলার ২০টি ব্লকের ২০টি কেন্দ্রে ভোট গণনা হবে। সোমবার তারই চূড়ান্ত প্রস্তুতি দেখা গিয়েছে কেন্দ্রগুলোতে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে। সিসি ক্যামেরার নজরদারি রয়েছে গণনা কক্ষেও। পুরুলিয়া ১ নম্বর ব্লকের গণনা কেন্দ্র জেলা সদর শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে হচ্ছে। সেখানে শেষ মুহূর্তের কাজ তদারকি করেন পুরুলিয়া ১ ব্লকের বিডিও অনুরুদ্ধ ঘোষ। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন গুলিতে পর্যায়ক্রমে গণনা হবে। ৯ টি রুমে প্রয়োজন মতো টেবিলে গণনার কাজ চলবে।”

অন্যদিকে, ওই কেন্দ্রগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের অনুমতি পত্র নেওয়ার উৎসাহ দেখা গিয়েছে এদিন। জেলা পরিষদের আসন সংখ্যা
৪৫ টি, প্রার্থী রয়েছেন ২৭৯‌ জন। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪৯৬টি, প্রার্থী রয়েছেন ২০০৪ জন। ১৭০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২৪৭৬ টি, প্রার্থী রয়েছেন ৮৪২১ জন। যদিও ১২টি গ্রাম সংসদে তৃণমূল ও একজন নির্দল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। একই সঙ্গে ১টি পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল প্রার্থী জয়ী হন।

এদিকে, ফল নিয়ে চাপা টেনশনে রয়েছেন বিজেপি ও তৃণমূলের সভাপতির। জেলা পরিষদের দখল নিয়ে মূলত এই দুই দলের মধ্যেই লড়াই। দুই শিবিরে কৌতূহল থাকলেও উছ্বাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *