পুরুলিয়ায় বামেদের ‘গণতন্ত্র হত্যা বিরোধী দিবস’ পালন, কংগ্রেসের মৌন মিছিল

সাথী দাস, পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি: ১০৮টি পুরসভা নির্বাচনকে প্রহসন বলে পুরুলিয়ায় সোচ্চার হল বামেরা। একই সঙ্গে সংবাদ মাধ্যমের উপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনার প্রতিবাদ জানাল তারা।

জেলা বামফ্রন্ট আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের কাছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হয়। ফ্রন্টের কর্মসূচিতে অংশ নেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডা. অসীম সিনহা। তিনি বলেন, “পুর নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে। ভোটের খবর করতে গিয়ে সাংবাদিকদেরও নিগৃহীত হতে হয়েছে। এটা লজ্জার। এরই প্রতিবাদ জানিয়েছি।”
সিপিএম জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, “আজ এই কারণে পুরুলিয়া জেলা বামফ্রন্টের পক্ষ থেকে গণতন্ত্র হত্যা বিরোধী দিবস পালন করছি।”

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতির উপর হামলার প্রতিবাদে মৌন মিছিল করল কংগ্রেস। হাতে কালো ফিতে বেঁধে দলের জেলা কার্যালয় থেকে মিছিল করেন নেতা কর্মীরা। সাহেব বাঁধের রাস্তা ধরে টাক্সি স্ট্যান্ডে মিছিল শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *