বাংলাদেশের ঘটনার প্রতিবাদে চুঁচুড়ায় খোল কর্তাল ও শঙ্খ বাজিয়ে অভিনব বিক্ষোভ করলেন সন্তরা

আমাদের ভারত, হুগলী, ২২ অক্টোবর: বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর আক্রমনের প্রতিবাদে সোচ্চার হল হিন্দু সমাজ। শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে জাগ্রত হিন্দু সমাজের ব্যানারে খোল, কর্তাল ও শঙ্খ বাজিয়ে একটি মিছিল হয়। মিছিলটি চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত যায়। সেই মিছিলে ইস্কন মন্দিরের প্রতিনিধি থেকে শুরু করে বৈষ্ণব সহ একাধিক মঠ ও আশ্রমের সাধু সন্তরা অংশ গ্রহণ করেন।

এই বিক্ষোভ প্রসঙ্গে বিক্ষোভকারী সত্যভূষণ পাঠক ও অনিরুদ্ধ কুন্ডু বলেন, বাংলাদেশে উগ্র মৌলবাদীরা যেভাবে অত্যাচার করছেন। তার বিরুদ্ধে পৃথিবীর কোণায় কোণায় হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। পশ্চিমবাংলার হিন্দুরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। কারণ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার একটা অংশের মানুষের আত্মিক যোগ রয়েছে। তাই বাংলাদেশে তাদের আত্মীয়রা আক্রান্ত হলে এপার বাংলার মানুষেরও ব্যাথা লাগে। আমরা চাইবো হাসিনা সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *