জলপাইগুড়িতে ক্ষমতায় আসলে সিএমইআরআইয়ের সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্ট রূপায়ণ হবে: সাংসদ জয়ন্ত রায়

জয় লাহা, দুর্গাপুর, ১৩ ডিসেম্বর: ‘রাজনৈতিকভাবে ভিন্ন দলের সাংসদ। আমাদের প্রস্তাব মানত্য নাও দিতে পারে। পুরভোটে জলপাইগুড়ি পুরসভায় ক্ষমতায় আসলে সিএমইআরআইয়ের সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্ট রূপায়ণ করব।’ রবিবার দুর্গাপুরে সিএমইআরআইয়ের তৈরী বিভিন্ন যন্ত্র পরিদর্শনে এসে এমনই দাবি করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। 

  প্রসঙ্গত, সাংসদ জয়ন্ত রায় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বোর্ডের সদস্য। সেই সুত্রে তিনি রবিবার ঝটিকা সফরে দুর্গাপুর সিএমইআরআইয়ে পরিদর্শনে আসেন। এদিন ইন্সিটিউটের বিজ্ঞানীদের আবিষ্কৃত বিভিন্ন যন্ত্র ও প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “দুর্গাপুর সিএমইআরআইয়ের আবিষ্কৃত প্রত্যেকটি প্রকল্প ও যন্ত্র সমাজের কাজে অত্যন্ত প্রয়োজনীয়। সৌরবিদ্যুত থেকে সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্ট সমাজের কাজে লাগবে। পরিবেশের সমস্ত রকমের জঞ্জাল থেকে কোনও না কোনওভাবে কাজে লাগানো হচ্ছে।” তিনি বলেন, “জলপাইগুড়ি শহরে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে বিশাল জায়গাজুড়ে। তাতে প্রচুর জমি যেমন দখল হয়ে রয়েছে, তেমনই দূষন ছড়াচ্ছে। তাই সলিড ওয়েস্ট ম্যানেজম্যন্ট প্রকল্পটি থাকলে দূষন থেকে মুক্তি পাবে শহরবাসী।” তিনি বলেন, “রাজনৈতিকভাবে ভিন্ন দলের সাংসদ। আমাদের প্রস্তাব মানত্য নাও দিতে পারে। তাদের অন্য চিন্তাভাবনা থাকতে পারে। তাই পুরভোটে জলপাইগুড়ি পুরসভায় ক্ষমতায় আসলে সিএমইআরআইয়ের সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্ট রূপায়ন করব।’

তিনি আরও বলেন, ‘এছাড়া দত্তক নেওয়া ময়নাগুড়ি ব্লকের চ্যাঙড়াবান্ধা গ্রামকে দূষণমুক্ত ও আদর্শ গ্রাম তৈরীতে সিএমইআরআইয়ের বিভিন্ন প্রযুক্তি কাজে লাগানোর চিন্তাভাবনা নেওয়া হচ্ছে।” মাস কয়েক আগেই দুর্গাপুর সিএমইআরআই সৌরবিদ্যুত চালিত রান্নার উনুন তৈরী করেছে। বর্তমানে আপতত সেটি গৃহস্থের ক্ষেত্রে একটু ব্যায়বহুল। ওই উনুন ক্রয়ের ওপর সরকারি ভর্তুকি দিলে সাধারন মানুষ সহজে ক্রয় করতে পারবে এবং উৎসাহ বাড়বে। সেবিষয়ে প্রশ্ন করা হলে জয়ন্তবাবু বলেন, “সেবিষয়ে তিনি বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রলয়ে উপস্থাপনা করা হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *