২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার জন্য ঘাটালে মিছিল বামেদের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ নভেম্বর :
দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার জন্য বুধবার সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত খেতমজুর ইউনিয়ন ঘাটাল শহরে মিছিল করে। পাশাপাশি এআইডিএসও এই ধর্মঘটের সমর্থনে প্রচার মিছিল করে।

আয়কর ছাড় সহ সমস্ত পরিবারকে মাসে সাড়ে সাত হাজার টাকা করে দেওয়া, তিনটি কৃষি আইন এবং শ্রম বিল বাতিল করা, রেগা প্রকল্পে দুশো দিনের কাজ এবং সাড়ে তিনশো টাকা মজুরি সহ বিভিন্ন দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এছাড়াও নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে এখন প্রচার মিছিল চলবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *