শিলিগুড়ি শহরের প্রবীনদের নিঃসঙ্গতা দূর করতে পুলিশের উদ্যোগে চালু হল সম্মানের বাড়ি

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৫ নভেম্বর: শিলিগুড়ি শহরের প্রবীণদের বার্ধক্য জীবনে নিঃসঙ্গতা দূর করতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ির পুলিশ কমিশনারেট। পুলিশের উদ্যোগে শহরের প্রবীনদের জন্য চালু করা হল “সম্মানের বাড়ি” নামে এক প্রকল্প। এই প্রকল্পে পুলিশের সাথে রয়েছে একটি সেচ্ছাসেবী সংস্থা। শিলিগুড়ির উত্তরায়নে পুলিশ ফাঁড়ির কাছে তৈরি করা হয়েছে এই বাড়ি।

এখানে প্রবীণদের জন্য এক ছাদের তলায় রয়েছে বিনোদনের বন্দোবস্ত, থাকছে ধ্যান করার ঘর, লাইব্রেরি ও বৈঠকখানা। এছাড়াও প্রাথমিক চিকিৎসার সুবিধা সহ, এই ভবনের ভিতরে একটি ছোট ইনফার্মারিও স্থাপন করা হয়েছে, যেখানে সম্মানের সদস্যরা রক্তচাপ এবং ব্লাড সুগার ইত্যাদির প্রাথমিক পরীক্ষাও করাতে পারবেন। পুলিশের তরফে জানানো হয়েছে এখানে প্রবীণ নাগরিকরা এসে ঘরোয়া পরিবেশে বিশ্রাম নিতে পারেন, টেলিভিশন দেখতে, গল্প করতে পারবেন, বই পড়তে এবং তাদের বন্ধুদের সঙ্গ উপভোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *