তৃতীয় ঢেউয়ে ইঙ্গিত কি!! মহারাষ্ট্রে ১ মাসে এক জেলাতেই ৮ হাজার শিশু করোনা আক্রান্ত

আমাদের ভারত, ৩১ মে: করোনার দ্বিতীয় ঢেউকে কিছুটা হলেও সামলে উঠতে শুরু করেছে মহারাষ্ট্র। মারাঠা রাজ্যে একটা সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬০ হাজার। তবে শেষ কয়েক দিনে সেটা কুড়ি হাজারের নেমে এসেছে। কিন্তু তারই মধ্যে অন্য একটি খবর ঘুম উড়িয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের। মহারাষ্ট্রের আহমেদনগর জেলাতেই শুধু মে মাসে আক্রান্ত হয়েছে আট হাজারেরও বেশি শিশু ও কিশোর।

এমনিতেই করোনার দ্বিতীয় ঢেউতে কমবয়সীদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। তৃতীয় ঢেউয়ে সেই প্রবণতা আরো বেশী বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহলের একাংশ। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

আহমেদনগর এর জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে জানিয়েছেন, মে মাসে ৮ হাজারের বেশি শিশু কোভিড পজিটিভ হয়েছে এই প্রবণতা যথেষ্ট ভয়ের। তথ্য বলছে, ওই জেলায় মে মাসে মোট আক্রান্তের ১০ শতাংশই শিশু। তাই জুলাই-আগস্ট মাসে করোনার তৃতীয় ঢেউ আসবে তা ধরে নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।

তৃতীয়টি ঢেউতে ছোটরাই বেশি আক্রান্ত হতে পারে, তার জন্য প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। শিশুদের জন্য আলাদা করে কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে। দ্বিতীয় ঢেউতে অক্সিজেন ও বেডের যে আকাল পড়েছিল সে কথা মাথায় রেখেই তৃতীয় ঢেউ-এর জন্য সমস্ত রকম আগাম প্রস্তুতি রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *