ওডিশায় মমতার নবীন-দর্শনকে ব্যঙ্গ তথাগতর

আমাদের ভারত, ২৪ মার্চ: ওডিশায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে কথা বলার বিষয়টিকে ব্যঙ্গ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “ভারতের অ-বিজেপি শাসিত অঙ্গরাজ্যগুলির মধ্যে যে মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থনৈতিক উন্নতি ও প্রশাসন ছাড়া অন্য বিষয় নিয়ে কমই মাথা ঘামান তাঁদের মধ্যে অন্যতম ওডিশার নবীন পট্টনায়ক।

আর যিনি ওই দুটো বিষয় ছাড়া সবকিছু নিয়েই মাথা ঘামান তাঁর নাম…তাও কি বলে দিতে হবে?

এবার দ্বিতীয়জন প্রথমজনের কাছে তিনদিন ধরে তৈলমর্দন করতে গিয়েছিলেন, যদি একটা বিজেপি-বিরোধী ফ্রন্ট বানানো যায় নিট ফল: একটি যুক্ত বিবৃতি, “ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরো শক্তিশালী করতে হবে”।

একে পর্বতের মূষিক প্রসবও বলা যাবে না। এ হচ্ছে হিমালয়ের হাওয়া প্রসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *