জে মাহাতো, ঝাড়গ্রাম, ১৪ সেপ্টেম্বর:
সোমবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের গোপীবল্লভপুর এক নম্বর মণ্ডলের আলামপুর অঞ্চলে তৃণমূল ও সিপিএম থেকে প্রায় ৩০০টি পরিবার বিজেপিতে যোগদান করেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সিপিএম এর প্রাক্তন এলসিএম খগেন্দ্র নাথ মহাপাত্র ও চন্দ্রশেখর দিগারের সঙ্গে সিপিএম থেকে ২২০টি পরিবার ও তৃণমূল থেকে ৯০টি পরিবার আজ গোপীবল্লভপুরে বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপথির হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছে বলে জেলা বিজেপির সূত্রে জানা গেছেl এদিনের যোগদানকারী সিপিএম এবং তৃণমূল পরিবারগুলির লোকজনদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সুখময় সৎপতিl


