মুর্শিদাবাদে ফের পরিবর্তনযাত্রা রথ আটকে দিল পুলিশ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ ফেব্রুয়ারি: সোমবারে বেলডাঙা পর মঙ্গলবারেও বহরমপুর মধুপুরে বিজেপির পরিবর্তন যাত্রার রথ আটকে দিল বহরমপুর থানার পুলিশ প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে বহরমপুর ষ্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা আসছেন যোগদান করতে। সেই জনসভার আগেই বহরমপুরের মধুপুরে আটকে দেওয়া হয় রথযাত্রা। আজ সকাল এগারোটা নাগাদ বিজেপি পরিবর্তন যাত্রা বের করার কথা ছিল। যখন তার প্রস্তুতি চলছিল সেই সময় পুলিশ প্রশাসন এই পরিবর্তন যাত্রা আটকে দেয় বলে অভিযোগ।

গতকাল বেলডাঙাতেও আটকে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে জেলাজুড়ে আন্দোলনে নেমেছিল বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় তাঁরা পথ অবরোধ করে। পরে প্রশাসন রথযাত্রার অনুমতি দেয়। আজ আবার আটকে দেওয়ায় বিজেপি কর্মীরা পাল্টা অবরোধে বসে পড়েন এবং পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *