মুর্শিদাবাদ জেলায় নতুন করে করোনা আক্রান্ত ৫৪ জন, কোভিড আক্রান্ত হলেন জঙ্গিপুর তৃণমূল সাংসদ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ সেপ্টেম্বর: গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৫৪জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। সব থেকে বেশি আক্রান্ত খোঁজ মিলেছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর পৌরসভা এলাকায়। যদিও আগের থেকে একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে মঙ্গলবারেও।

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৫৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, ভিআরডিএল টেষ্টে ও র‍্যাপিড এন্টিজেন টেষ্টে পজিটিভ হয়েছেন অনেকেই। সব থেকে বেশি খোঁজ মিলেছে সদর শহর বহরমপুর পৌরসভা এলাকায় । মুর্শিদাবাদ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮১জন, যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অধিকাংশ করোনা আক্রান্ত রোগী।

মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ব্লক থেকে করোনা আক্রান্ত খোঁজ পাওয়া গিয়েছে তা হল বহরমপুর পৌরসভা এলাকায় ১৪জন, রঘুনাথগঞ্জ ১নং ব্লকের ৫জন, রঘুনাথগঞ্জ ২নং ব্লকের ৩জন, সুতি ২নং ব্লকের ২জন, সুতি ১নং ব্লকের ৬জন, জঙ্গিপুর পৌরসভা এলাকার ৩জন, নবগ্রাম ব্লকের ৪জন, সাগরদিঘী ব্লকের ১জন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ২জন, মুর্শিদাবাদ পৌরসভা এলাকার ১জন, ভগবানগোলা ২নং ব্লকের ৩জন, লালগোলা ব্লকের ৫জন, রানীনগর ১নং ব্লকের ১জন, নওদা ব্লকের ৩জন, বেলডাঙা ২নং ব্লকের ১জন, বহরমপুর ব্লকের ২জন, বড়ঞা ব্লকের ১জন।

আক্রান্তদের অনেক জনকেই হোম আইসোলেশন রাখা হয়েছে এবং বহরমপুর মাতৃ সদনে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।
কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হলেন জঙ্গিপুর তৃণমূল সাংসদ খলিলুর রহমান। সোমবার বিকেলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তিনি কোভিড সংক্রমণ জন্য র‍্যাপিড এন্টিজেন টেষ্ট করান, তারপরেই তার রিপোর্ট পজেটিভ আসে, চিকিৎসকের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টাইন থাকবেন বলে নিজেই এই কথা জানিয়েছেন।

তৃণমূল সাংসদ খলিলুর রহমান তিনি জানান, আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে লোকসভা অধিবেশন শুরু হতে চলেছে। লোকসভা অধিবেশন শুরু আগে সমস্ত সাংসদদের কোভিড টেষ্ট জন্য নির্দেশিকা দেওয়া হয়, সেই মতো সোমবার বিকেলে র‍্যাপিড এন্টিজেন কোভিড টেষ্ট করতেই তার রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইশোলেশন থাকছেন তিনি। অন্যদিকে সাংসদের সংস্পর্শে আসা সকল ব্যক্তিদের তাদের কেও কোভিড টেষ্ট করিয়ে নেওয়া জন্য আবেদন করেন। যদিও কোভিড নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান।

করোনা মহামারী ফলে লক ডাউনে সময়ে সাধারণ মানুষের পাশে থেকে একাধিক কর্মকান্ড করেছেন সাংসদ খলিলুর রহমান । তার কোভিড সংক্রমণ হদিশ মিলতেই চিন্তিত জেলা স্বাস্থ্য দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *