মুর্শিদাবাদ জেলায় নতুন করে করোনা আক্রান্ত ৫৩জন, মৃত আরও ১

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ আগস্ট: গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৫৩জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। যদিও আগের থেকে একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে। অন্যদিকে জেলায় সুস্থতার হার অনেকটাই বেশি। এছড়া একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৫৩জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ভিআরডিএল টেষ্টে পজিটিভ হয়েছেন ২৮জন, র‍্যাপিড এন্টিজেন টেষ্টে পজেটিভ হয়েছেন ২৫জন। মুর্শিদাবাদ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৮৩জন, যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৫০জন।

ভিআরডিএল টেষ্টে পজিটিভ হয়েছেন তারা হলেন বেলডাঙ্গা ২নং ব্লকের ১জন, নওদা ব্লকের ২জন, সাগরদিঘী ব্লকের ২জন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ২জন, বহরমপুর পৌরসভা এলাকার ২জন, বেলডাঙা ১নং ব্লকের ৪জন, নবগ্রাম ব্লকের ২জন, বেলডাঙা পৌরসভা এলাকার ১জন, জলঙ্গি ব্লকের ১জন, বহরমপুর ব্লকের ১জন, কান্দি ব্লকের ২জন, কান্দি পৌরসভা এলাকার ২জন, রঘুনাথগঞ্জ ১নং ব্লকের ২জন, লালগোলা ব্লকের ৩জন, ভগবানগোলা ১ নং ব্লকের ১জন, ভরতপুর ব্লকের ১জন। বুধবার রাতে ভগবানগোলা ১নং ব্লকের ১জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *